Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আইপিএলে আবারো ফিক্সিং

স্পোর্টস ডেস্ক:
দিনে দিনে বের হয় আসছে আইপিএলের নানান ফিক্সিং কর্মকাণ্ডের খবর। এবারের আইপিএলের শুরু থেকেই ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বারবারই কলঙ্কিত হয়েছে আইপিএল। ধরা পড়েছে অনেক জুয়াড়িরাও, এবার ভারতের আর্থিক বিষয়ক তদন্ত সংস্থা (ইডি) শুবার সন্ধ্যায় দিল্লি, জয়পুরের বিভিন্ন থানা পর্যায়ে অভিযান চালিয়ে দুই জন জুয়াড়িকে আটক করে। ইডির এক অফিসার সাংবাদিকদের বলেন, ‘এখনো অনেক বড় বড় জুয়াড়িরা ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবারের আইপিএল নিয়ে। অনেকগুলো ম্যাচ ফিক্সিং হয়েছে এবারের আইপিএলে।’ অর্থ বিষয়ক তদন্ত সংস্থার এমন অভিযোগের পর নড়ে চড়ে বসেছে আইপিএল। অবশ্য আইপিএলের চেয়ারম্যান রাজিব শুকলা ইডির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

Leave A Reply

Your email address will not be published.