Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আত্রাইয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই থানা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আত্রাই থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথি হিসেবে ছিলেন আত্রাই থানা ২০ দলীয় জোটের আহ্বায়ক, নওগাঁ জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। অন্যান্যের মধ্যে আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুলবারী রঞ্জু, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তছলিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল চকলেট, এসএম ফারুক বখত, আব্দুল মান্নান সরদার, প্রভাষক আল-আমীন, আশরাফুল ইসলাম লিটন, রায়হান কবির রতন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.