Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ওয়ানডে সিরিজে থাকছে ডিআরএস

স্পোর্টস ডেস্ক:
আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেমকে (ডিআরএস) ক্রিকেটের অন্যান্য দলগুলো স্বাগত জানালেও, বারবরই এর বিপক্ষে ভারত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআই। ফতুল্লা টেস্টেও ভারতের আপত্তির কারণে ডিআরএস ছিলো না। কিন্তু ফতুল্লায় ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানালেন, ডিআরএসে আগ্রহী তিনি। সেক্ষেত্রে আসন্ন ওয়ানডে সিরিজে ডিআরএস থাকবে না, এমনটা জোর দিয়ে বলা যায় না। ডিআরএস সম্পর্কে কোহলি বলেন, ‘ডিআরএস নিয়ে আমাদের আলোচনা করতে হবে। বিশেষ করে বোলারদের সঙ্গে। সামনে অনেক দিন আমাদের টেস্ট ম্যাচ নেই। তার আগে এ ব্যাপারে আমাদের আলোচনা করতে হবে।’ এদিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) সিইও ডেভিড রিচার্ডসন গত মাসেই সুর মিলিয়েছিলেন বিসিসিআইয়ের সঙ্গে। তার মতে, ডিআরএস ক্রিকেটের স্পিরিট নস্ট করে। বোর্ড ডিআরএস না চাইলেও, এই ব্যবস্থার পক্ষেই ইঙ্গিত দিলেন কোহলি। ১৮ তারিখ থেকে ওয়ানডে সিরিজে শেষপর্যন্ত ডিআরএস থাকবে কিনা, সেটা জানতে অপেক্ষা করতে হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.