Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লা হতে অপহৃত কলেজ ছাত্রী চট্টগ্রাম নগরীর বায়জীদে উদ্ধার

chittaচট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামের কুমিল্লা জেলার মুরাদনগর থেকে অপহৃত কলেজছাত্রী জান্নাতুল ফেরদৌসী সৃজনীকে উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গেয়েন্দা পুলিশ। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে সৃজনীকে উদ্ধার করা হয়। একই সময় তাকে অপহরণকারী রাজিব মিয়া (১৮) গ্রেপ্তার করা হয়। অপহরণকারী রাজীব মিয়া মুরাদনগর থানার মনোহরাবাদ এলাকার মো. সাঈদ মিয়ার ছেলে এবং সৃজনী মুরাদনগর শ্রীকাইল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

নগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার এবিএম ফয়জুল ইসলাম জানিয়েছেন, গত মাসের ১২ আগস্ট শ্রীকাইল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসী সৃজনী অপহৃত হয়। ঘটনার পর সৃজনীর বাবা তাজুল ইসলাম গত ১৬ অাগষ্ট মুরাদনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

তিনি অারও জানান, বিষয়টি নিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সাহায্য চাওয়া হলে তারা অভিযানে নামেন। তারই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে এসআই সঞ্জয় গুহ, এএসআই নেছার আহম্মেদসহ তার নেতৃত্বে বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালালে সৃজনীকে উদ্ধার হয়। সেই সাথে অপহরণকারী রাজিব মিয়াকে গ্রেপ্তার করা সম্ভব হয়। রাজিবকে স্থানীয় থানায় সপর্দ করা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.