Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টেস্টে অনিশ্চিত মুশফিক

স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে খুলনায় প্রথম টেস্টে হাতে ইনজুরি পান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ইনজুরির কারণে কিপিং ও করতে পারেন নি ঐ টেস্টে। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে ইনজুরি নিয়েই মাঠে নামেন মুশফিক। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় আবারো আঙ্গুলের চোট বেড়েছে মুশফিকের। কিন্তু এখনি তাকে নিয়ে কোন সিদ্ধান্ত নিতে চান না দলের ফিজিও দেবাশিস চৌধুরী। দেবাশিস বলেন, ‘মুশফিক যখন থেকে তার ব্যথা অনুভব করে আমরা তখনই সাথে সাথে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি।’ দেবাশিস আরো বলেন, ‘আমরা তার হাতের আঙ্গুলের ব্যথা যায়গায় স্ক্যান করেছি যেখানে এখনো তার ব্যথা রয়ে গেছে। আমরা তাকে উপদেশ দিয়েছি এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকার জন্যে।’ মুশফিক টেস্টে অধিনায়কত্ব না করতে পারলে তার পরিবর্তে তামিম ইকবাল অধিনায়কত্ব পালন করবেন।

Leave A Reply

Your email address will not be published.