Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টেস্টে সিম্পল ‘জয়’ চায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে ২-১ ওয়ানডে সিরিজ হারার পর টেস্টে সিম্পল ‘জয়’ চায় দক্ষিণ আফ্রিকা দল। প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা বললেন, ‘টেস্টে আমাদের টার্গেট সিম্পল ‘জয়’। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন আমলা। আমলা বলেন, ‘ওয়ানডেতে বাংলাদেশ খুব ভাল করছে। প্রত্যেক বিভাগে তাদের খেলোয়াড়রা বৈচিত্র দেখিয়েছে। তবে টেস্ট ক্রিকেট ভিন্ন ধরণের খেলা। যা ওয়ানডের সঙ্গে অনেক অমিল। টেস্টে অভিজ্ঞতা সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে রূপলাভ করতে পারে।  এছাড়া বাংলাদেশ দল টেস্টে এখনো ভালো কিছু করার চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘টেস্টে ভালো করার কিছু উপায় আছে। টানা চার সিরিজে বাংলাদেশ যেভাবে খেলছে এতে টেস্টে ভালো কিছু তারা করবে।  তবে ক্রুশিয়াল সময়ে দলকে জেতানো অনেক কঠিন হবে তাদের।’ সাকিবের প্রশংসা করে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘সাকিব বিশ্বের অন্যতম তারকা খেলোয়াড়। সে দ্রুত অনেকগুলো রেকর্ড নিজের করে নিয়েছে।  সাকিবের ব্যাটিং লাইন, বোলিং অ্যকশন, রিভার্স সুইয়িং, প্ল্যাট উইকেট অবশ্যই প্রশংসনীয়।’ হাশিম আমলা যোগ করেন, ‘বাংলাদেশ ওয়ানডে ম্যাচে কন্ডিশনটাকে খুব ভালো কাজে লাগিয়েছে।  বৃষ্টির কারণে কন্ডিশন পরিবর্তন হতে পারে। আমরা উইকেট ও কন্ডিশনের উপর নির্ভর না। কারণ আমাদের দলের সবাই ভালো খেলে। তবে টেস্ট দলে অনেক পরিবর্তন আসতে পারে।’ এবি ডিভিলিয়ার্সের অভাব দলে অনুভূত হচ্ছে উল্লেখ করে আমলা বলেন, ‘এবি ওয়াল্ডের ভালো প্লেয়ারদের একজন। সে সব ফরম্যাটে ভালো করে। তাকে খুব মিস করছি।’ মুস্তাফিজের ব্যাপারে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজ খুব ভালো একজন বোলার। তার প্রতিভা আছে। ওয়ানডের মতো টেস্টেও সে খেলোর মোড় ঘুরিয়ে দিতে পারে।’ আমলা বলেন, আমাদের দলের সবাই ভালো খেলে। স্টেইন ও মরকেলের মতো ভালো মানের বোলার আছে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিতে চেষ্টা করব। তাহলে টেস্টে জয় সহজ হবে। আজ (২১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজ প্রথম টেস্ট ম্যাচ।

Leave A Reply

Your email address will not be published.