Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বরিশালে স্কুল ছাত্রের হাত ভেঙে দিয়েছে শিক্ষক

গৌরনদী প্রতিনিধি, বরিশাল:
ক্লাসে পড়া না পাড়ার অযুহাতে জেলার উজিরপুরর উপজেলার কারফা পাবলিক একাডেমির এক ৮ম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে শিক্ষক। গুরুতর অবস্থায় মঙ্গলবার রাতে ওই ছাত্রকে গৌরনদীর মৌরি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, কারফা গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে ও অস্টম শ্রেণির ছাত্র বাপন বিশ্বাস (১৩)। মঙ্গলবার ইংরেজি ক্লাশে সে (বাপন) পড়া না পাড়ায় শিক্ষক ননী গোপাল হালদার ক্ষিপ্ত হয়ে জোড়া বেত দিয়ে তাকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। এতে বাপনের বাম হাত ভেঙে যায়। সূত্রে আরো জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক সুশীল ওঝার শ্যালক ইংরেজি শিক্ষক ননী গোপাল হালদারের কাছে যেসব শিক্ষার্থীরা প্রাইভেট পরেনা তাদের কারণে অকারণে পিটিয়ে আহত করা হয়। অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক সুশীল ওঝার সাথে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আহাদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.