Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাবার ছবি দিয়েই অভিনয়ে নামছেন শাহরুখ পুত্র

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডে পা রাখতে চলেছেন বাদশাহ পুত্র আরিয়ান। এবার বুঝি সেকথাই সত্যি হতে চলেছে। তাও আবার বাবার ছবি দিয়েই। ক’জনের ভাগ্যে এমনটি জুটে!  এই সময় পত্রিকার বরাতে জানা গেছে, শাহরুখই ঠিক করেছেন, ১৯৯২ সালের নিজের ব্লকবাস্টার ‘দিওয়ানা’র রিমেক ছবিতেই বি-টাউনে প্রবেশ হবে আরিয়ানের। তবে সেখানে কোন চরিত্রে কাজ করবেন আরিয়ান সেটা জানা যায়নি। শাহরুখের চরিত্রে হলেও নায়িকা কে হবেন তাও নিশ্চিত হওয়া যায়নি।

কাভি খুশি কাভি গাম ছবি দিয়েই ডেবিউ হবার কথা ছিলো আরিয়ানের। কিন্তু তা আর হয়নি। অবশেষে রেড চিলির প্রোডাকশনের ছবিতেই ডেবিউ করার সুযোগ পাচ্ছে ১৮ বছরের সুপুত্র।

তবে, এখন ইন্ডাস্ট্রিতে একটা প্রশ্নই ঘুরঘুর করছে, সেটা হল, আরিয়ান কি বাবার জায়গা নিতে পারবেন?

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.