Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোলে পাসপোর্ট যাত্রী হিসাবে পাচারের সময় তরুণী উদ্ধার

বেনাপল সীমান্ত প্রতিনিধি:
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ইমিগ্রেশন পুলিশ এক দালালসহ একজন পাসপোর্টধারী তরুণীকে পাচারের সময় উদ্ধার করেছে।
বুধবার রাত ৮টার সময় উদ্ধার হওয়া তরুণী এবং পাচারকারি দালালকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল পোর্ট থানা জানায়, আটক পাচারকারী যশোর জেলার মনিরামপুর উপজেলার মহাদেবপুর গ্রামের শুভঙ্কর ঘোষাল। তার পিতার নাম কৃষ্ণপদ ঘোষাল। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জাকির হোসেন জানান, সন্দেহজনকভাবে ইমিগ্রেশন ভবনে ঘোরাফেরার কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বামী-স্ত্রী পরিচয় দেয়। এতে তাদের পাসপোর্টে দেখা যায় মেয়েটি মুসলমান এবং ছেলেটি হিন্দু।
এ সময় পরিবারের কাছে খোঁজ-খবর নিয়ে দেখা যায় তারা মিথ্যা কথা বলছে। ধারণা করা হচ্ছে মেয়েটিকে পাচারের উদ্দেশ্যে ছেলেটি প্রেমের ফাঁদে ফেলে ভারতে নেওয়ার চেষ্টা করছিল বলে জানায় পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনকে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। বেনাপোল পোর্ট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.