Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় দু’গ্র“পের সংঘর্র্ষে আহত ২০

ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে বর্তমান এমপি (স্বতন্ত্র) নিক্সন চৌধুরী সমর্থক সোহরাব ভূঁইয়া চেয়ারম্যান (সাবেক) ও সাবেক এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সমর্থক কেএম কলেজের অধ্যাপক মো. সরোয়ার হোসেন গ্র“পের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয় গ্র“পের অন্তত তিনটি মুদির দোকানসহ ১০টি বাড়িতে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারের অংশ হিসাবে ছাত্রদের স্কুলে যেতে বাধা নিয়ে বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ ঘটে। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় গ্র“পের মামলার প্রস্তুতি চলছে।
ফের সংঘর্ষ ও ঘর-বাড়ি লুটপাট হওয়ার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান সোহরাব ভূঁইয়া গ্র“পের ৮ম শ্রেণির ছাত্র জহির ও রোমান স্কুলে যাওয়ার পথে সরোয়ার গ্র“পের ফারুক, জাহিদ ওদের পথরোধ করে। তারই জের ধরে উভয় গ্র“প সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র-শস্ত্র রামদা, টেটা, ঢাল সরকি, কাতরা, ইট-পাটকেল প্রভৃতি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থতি নিয়ন্ত্রণে আনেন। লুটপাটকৃত দোকানীরা হল-আবুল মাতুব্বরের মুদির দোকান, কুদ্দুস মাতুব্বরের মুদির দোকান ও বিষেরকান্দির জমশেদ মীরের মুদির দোকান, বিষেরকান্দি গ্রামের ৬ বাড়ি ও তুজারপুর গ্রামের ৪ বাড়িতে ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। আহতরা হল-তুজারপুর গ্রামের আতিয়ার মাতুব্বার (৪০), চুন্নু মাতুব্বার (৩৫), জোবায়ের (২২), আলাউদ্দিন (২৭), হায়দার মাতুব্বার, সোহরাব মাতুব্বর, মনি মাতুব্বর, চাঁন মিয়া মাতুব্বর, রাজ্জাক মাতুব্বর, সূর্য মাতুব্বর, মিলা মাতুব্বর, জুয়েল মাতুব্বর, আকিদুল মাতুব্বর, মাসুদ মাতুব্বর, আব্দুল মাতুব্বরসহ আরও কয়েকজন।
এ ব্যাপারে ওসি নাজমুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুইপক্ষকে নিয়ে আমরা মীমাংসার জন্য বসব।

Leave A Reply

Your email address will not be published.