Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় সেতু ভেঙ্গে পড়ায় দুটি স্কুলের ছাত্র-ছাত্রী ও যান চলাচলে চরম ভোগান্তি

রবিউল ইসলাম ভাঙ্গা প্রতিনিধি,sodor-briz
ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ-বিদ্যালয়ে যাতায়েত সড়কের সেতু ভেঙ্গে পড়ায় দুটি স্কুলের ছাত্র-ছাত্রী সহ দুটি ইউিিনয়নের জনসাধারণ ও যান চলাচল ঝুকি হয়ে পড়েছে। ব্যবসায়ী দের মালামাল নেয়া আনায় চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে, যে কোন সময় ব্রীজটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করেছেন এলাকাবাসী । বিচ্ছিন্ন হয়ে পড়ছে দুটি ইউনিয়নের প্রায় ত্রিশটি গ্রামের জনসাধারণ।

এলাকাবাসী জানায়, প্রায় ত্রিশ বছর আগের পুরাতন সেতুর মাঝখানে দুটি স্থানে ভেঙ্গে রড বেরিয়ে গেছে। এতে করে যান চলাচল একেবারেই অযোগ্য হয়ে পড়েছে।এদিকে চুমুরদী ইউপি পরিষদ ও ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ হাট,ঘারুয়া বাজার সহ বড় বড় হাট-বাজারের নিত্য প্রয়োজনীয় মালামাল নেয়া-আনার সড়ক হচ্ছে এটি। এছাড়াও শতশত অটো বাইকের চালকেরা উপজেলা শহরে যাত্রী নিয়ে চলাচল করতে পারছেনা।

এ বিষয়ে পূর্ব সদরদী উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাওসার আহম্মেদ বলেন, ভেঙ্গে যাওয়া ব্রীজটি বহু দিনের পুরাতন,এই ব্রীজের উপর দিয়ে আমার স্কুলের ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। আমরা ব্রীজটি দ্রুত নির্মানের দাবী জানাই।

এ ব্যাপারে চুমুরদী ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ জালাল রানা বলেন, ব্রীজ ভেঙ্গে যাওয়ার সাথে সাথে আমি পরিদর্শন করেছি যেহেতু জনগুরুত্বপূর্ণ সড়ক এটি,আমার উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে আলাপও করেছি দ্রুত এক মাসের মধ্যে নতুন করে ব্রীজের কাজ শুরু করার আশা করছি।

Leave A Reply

Your email address will not be published.