Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মরহুম সিরাজুল হক মিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

 ব্যুরো অফিস, চট্টগ্রাম:
চট্টগ্রাম পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ও নগর বাইশ মহল্লার উপদেষ্টা মরহুম সিরাজুল হক মিঞার ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নগরীর বাইশ মহল্লার কবর স্থান মরহুমের সমাধিস্থলে পুষ্পস্থবক অর্পণ করা হয়েছে।
গত কাল সকাল ১০টায় চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ’র নেতৃত্বে পুষ্পস্থবক অর্পণসহ ফাতেহা পাঠ ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মরহুমের প্রথম পুত্র মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিঞা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, সিরাজউদ্দৌলা সিরু, মনজুর খান, আবু জাফর সরকার, তোফাজ্জল হোসেন অপু, শাহজাহান সাজু, আবদুল কাদের, মঈন উদ্দিন হাসান, ওবায়দুল কবির মিন্টু, দিদার উল্লাহ, একরামুল হক, আবদুল আলী, ছাত্র নেতা তমাল বড়–য়া প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.