Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ময়মনসিংহে ট্রাক চাপায় ৩ অটোরিক্সা যাত্রী নিহত

ট্রাকের চাপাময়মনসিংহ প্রতনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেঁচুয়াকুড়িপাড়া এলাকায় ট্রাকের চাপায় ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আজ শুক্রবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতরা একটি সিএনজি চালিত ‍অটোরিকশা করে জামালপুর থেকে ময়মনসিংহে আসছিলেন। মুক্তাগাছা চেঁচুয়াকুড়িপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ২ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.