Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে জেলার সদর উপজেলার ভাঙ্গা খাঁ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাবলু ওই ইউনিয়নের রাজাপুর গ্রামের জমাদার বাড়ির হাবিবুল্লাহ আজগরের ছেলে। তিনি পেশায় একজন থাই-অ্যালুমিনিয়ামের মিস্ত্রী ছিলেন।
পুলিশ জানায়, গত কাল সকালে নেয়ামতপুর গ্রামের একটি খাল থেকে মাইন উদ্দিন চৌধুরী বাবলু (৩২) নামের ওই যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
বাবলুর ছোট ভাই আলাউদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের পাশের গ্রামের আহাদ নামের এক ব্যক্তি মোবাইল ফোনে তার ভাই বাবলুকে ডেকে নেয়। রাতে সে আর বাড়িতে ফেরে নি। অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার সকালে নেয়ামতপুর গ্রামের আহাদের বাড়ির পাশের একটি খালে তার ভাইয়ের লাশ পাওয়া যায়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফসার উদ্দিন বলেন, হত্যাকারীরা বাবলুর মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে ৫-৬টি গুলি করেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.