Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হোসেনপুরে দ্বিতীয় বৃহত্তম øানোৎসব; লাখো পূণ্যার্থীর আগমনে মুখরিত ব্রহ্মপুত্র

ছবি-১হোসেনপুর প্রতিনিধি, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের হোসেনপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী øানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় চৈত্র মাসের শুকলো পক্ষের অষ্টম তিথীতে ব্রহ্মপুত্রের তীরে অনুষ্ঠিত এ øানোৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পূণ্যার্থীরা ব্রহ্মপুত্রের জলে øান করে পাপ মোচনের জন্য প্রার্থনা করেন।
øান শেষে পূণ্যার্থীরা কুলেশ্বরী দেবালয়ে প্রসাদ বিতরণ ও পুজা-অর্চনায় অংশ নেন।
হোসেনপুর মডের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্রশীল জানান, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের পর হোসেনপুরের ব্রহ্মপুত্র নদে দেশের দ্বিতীয় বৃহত্তম অষ্টমী øানোৎসব অনুষ্ঠিত হয়। এ বছর এখানে লাখো পূর্ণার্থীর আগমন ঘটেছে। এ উপলক্ষে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন শিশু কিশোরদের চিত্ত-বিনোদনের জন্য নাগরদোলার পাশাপাশি ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করে। এাছাড়াও কুলেশ্বরী, দেবালয় উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশে øানোৎসব পালিত ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক পুলিশি টহল অব্যাহত থাকার পাশাপাশি পূণ্যার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা বেষ্টনি তৈরি করে স্থানীয় প্রশাসন।
উপজেলা চেয়ারম্যান মো. আয়ুব আলী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ব্রহ্মপুত্রের øানঘাট পরিদর্শন করেন।

Leave A Reply

Your email address will not be published.