Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অশুভ শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: 
জানুয়ারি থেকে টানা তিনমাস বিএনপি-জামায়াত সহিংসতা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অশুভ শক্তি যাতে কখনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে।
গতকাল বিকেলে রাজধানীর হাজারীবাগে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। হাজারীবাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাসিনা বলেন, “তাদের (বিএনপি-জামায়াত) কোনো পরিবর্তন হবে না। তাই আবারও ধ্বংসাত্বক পরিস্থিতি ফিরে আসতে পারে! এজন্য ওই শক্তির বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষ হত্যা করে জনগণকে নির্যাতন করেছে, মানুষ তাদের ভোট দেবে কেন? “নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ই প্রমাণ করে দেশে গণতন্ত্রের ভিত্তি মজবুত এবং সাধারণ মানুষ সুন্দরভাবে বাঁচতে চায়, ধ্বংস চায় না,” বলেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক প্রমুখ বক্তব্য দেন।

Leave A Reply

Your email address will not be published.