Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় হযরত খাজা মনছুর আলী চিস্তী নিজামী দায়রা পাকের শৌচাগারের ভিত্তি স্থাপন

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে ভ’তছাড়া গ্রামে সোমবার বিকালে হযরত খাজা মনছুর আলী চিস্তী নিজামী দায়রা পাকের শৌচাগারের ভিত্তি স্থাপন করা হয়েছে। শৌচাগারের ভিত্তি স্থাপন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান এম এ হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. ছাইফুল ইসলাম সেলিম, কাউনিয়া কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, তিস্তা ডিগ্রী কলেজের প্রভাষক মো. আব্দুর সালাম, ইউপি সদস্য মো. মতিয়ার রহমান, মো. বেলাল হোসেন, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মতিয়ার রহমান প্রমূখ। এছাড়াও এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদবাগ ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, শৌচাগারটি পরিষদ তহবিল থেকে ১লক্ষ ৩৫হাজার টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.