কিশোরগঞ্জে গ্রামীণ উন্নয়ন সংস্থার শাখা অফিস উদ্বোধন
রউফুল আলম, কিশোরগঞ্জ: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষা উন্নয়ন প্রকল্প, এ্যাডভোকেসি প্রোগ্রাম, কৃষি উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প, ক্ষুদ্র ঋণ সুবিধা প্রদানের জন্য ১লা মার্চ/১৮ বৃহস্পতিবার বিকাল ২.৩০টায় কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ উন্নয়ন সংস্থা (ভিডিও) কিশোরগঞ্জ শাখা অফিস উদ্বোধন করা হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদাক, জাকির হোসেন বাবুল সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমঙ্গীর জামান, উপজেলা সমবায় কর্মকর্তা, কিশোরগঞ্জ। সভাপতিত্ব করেন, মোঃ এমদাদুল হক নির্বাহী পরিচালক, গ্রামীণ উন্নয়ন সংস্থা। আরো উপস্থিত ছিলেন, আজিজুল ইসলাম পরিচালক, আব্দুরর্ উফ প্রধান হিসাব রক্ষক, মোঃ রবিউল হাসান রতন ব্যবস্থাপক, সোহরাব হোসেন ব্যবস্থাপক, জামিনুর রহমান ব্যবস্থাপক, গোলজার হোসেন ব্যবস্থাপক, গ্রামীণ উন্নয়ন সংস্থা। স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,
আব্দুল কাদের মাস্টার, আমিনুর রহমান, প্রভাষক রউফুল আলম প্রিন্ট মিডিয়ার সাংবাদিক জাহাঙ্গীর আলম, আল-আমিন ও গ্রামীণ উন্নয়ন সংস্থার সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্ধ।



