Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খুলনায় পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি ওয়াচ গ্রুপের মাসিক সভা

polli-mongolখুলনা প্রতিনিধি: খুলনার পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির আয়োজনে কমিউনিটি ওয়াচ গ্রুপের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাকশন ফর চাইল্ড প্রোটেকশন ফ্রেম ভায়োলেন্স এর জাতীয় প্রোগ্রাম কো অর্ডিনেটর মো. সায়েদুজ্জামান পাঠান।
সভায় বিগত মাসের কার্যক্রম ও পরবর্তী কর্মসূচি তুলে করা হয়। শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও শিশু-কিশোরদের জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়া রোধ করতে ও বাল্যবিয়ে রোধে করণীয় শীর্ষক সম্পর্কে আলোচনা হয়।
সভায় কমিউনিটি ওয়াচ গ্রুপের সকল সদস্য ও সহযোগী সদস্য এবং বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির খুলনার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ কতৃক নির্মিত সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.