Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খুলনায় হরতাল-অবরোধে পক্ষে-বিপক্ষে মিছিল

খুলনা প্রতিনিধি:
লাগাতার অবরোধ ও ৩৬ ঘণ্টা হরতালের পক্ষে-বিপক্ষে খুলনায় মিছিল করেছে বিএনপি নের্তৃত্বাধীন ২০ দল ও ছাত্রলীগ। গত কাল দু’পক্ষই নগরীর পৃথক পৃথক স্থানে এ কর্মসূচি পালন করে।
বেলা পৌনে ১১টায় নগরীর পিটিআই মোড় থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে হরতাল ও অবরোধের পক্ষে মিছিল বের করে বিএনপি। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহানগর বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
এদিকে বেলা সাড়ে ১১টায় নগরীর আযম খান সরকারি কমার্স কলেজের সামনে থেকে হরতাল ও অবরোধ বিরোধী মিছিল বের করে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সকালে খুলনা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায় নি। তবে লঞ্চ ও ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। নগরীতে রিকশা, অটোরিকশা ও ইজিবাইক চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করে। নগরীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.