Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধার পলাশবাড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

গোবিন্দগঞ্জ(গাইবান্ধার) প্রতিনিধি: “উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে” এই প্রতিপাদকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১০টায় এক বিশাল র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ও এস.এম হাইস্কুল মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, এস.এম হাইস্কুল মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মিজানুর রহমান। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.