গুরুদাসপুরে ৪ ডাকাত গ্রেফতার
গুরুদাসপুর সংবাদদাতা:
নাটোরের গুরুদাসপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বড়াইগ্রামের জালশুকা এলাকা থেকে শুক্রবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের আক্কাস আলীর দুই ছেলে শহিদুল ইসলাম ভুম্বু (৪০) ও শরিফুল ইসলাম(৩৭), বড়াইগ্রামের ভরট গ্রামের আব্দুল মন্ডলের ছেলে সাইদুর রহমান (৪৮) ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার মটরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৫)। গত কাল শনিবার গুরুদাসপুর থানায় ছিনতাই ও পার্শ্ববর্তী বড়াইগ্রাম থানায় পুলিশের উপকরণ ও মাদক রাখার অপরাধে ডাকাতদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা রুজু করে তাদের নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।
গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বিন্নাবাড়ি গ্রামের আব্দুল করিমের ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করে পালানোর সময় জালশুকা এলাকা থেকে পুুলিশ তাদের গ্রেফতার করে।