Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুলশানে জঙ্গি হামলা: হাসনাত করিম কারাগারে, জামিন শুনানি ২৪ আগস্ট

hasnat karimডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানের হলি আটিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন শুনানির জন্য আগামী ২৪ আগস্ট তারিখ দিন ধার্য করা হয়েছে।
দ্বিতীয় আটদিনের রিমান্ড শেষে সোমবার হাসনাত করিমকে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর। এ সময় তাকে মামলা শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তিনি।
অপরদিকে আসামির আইনজীবীর জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন।
এর আগে ১৩ আগস্ট হাসনাতকে আদালতে তুলে গুলশানের মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় পাঁচ জঙ্গি অভিযানে নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে নজরে রাখা হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.