Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রকে হত্যা

হত্যা্

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বিটিসিএল অফিস চত্বরে ওবায়দুল্লা লুৎফি (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রকে শনিবার ভোরে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় বিটিসিএল অফিস চত্বর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওবায়দুল­া লুৎফি গোবিন্দগঞ্জ শহরের প্রধানপাড়ার মাদ্রাসা শিক্ষক আব্দুর রশিদ সালাফির ছেলে। সে ঢাকার রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়ারা জানান, বিটিসিএল অফিস চত্বরে শনিবার সকালে লুৎফির মুখ থেতলানো রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। ঈদের ছুটিতে কয়েকদিন আগে সে বাড়িতে আসে। সেহরি খাওয়ার একটু আগে লুৎফি বাসা থেকে বের হয়ে বাইরে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে বিটিসিএল চত্বরে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, লুৎফির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লুৎফির মুখ ও গলায় থেতলানোর চিহ্ন রয়েছে। এছাড়া কোমর ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কিল ঘুষি মেরে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লুৎফির পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.