Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রাম নগরীর নোয়াখালী দাওয়াখানা সিলগালা

ctg n

চট্টগ্রাম ব্যুরো:


নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডের ফলমণ্ডিতে নোয়াখালী দাওয়াখানা নামের একটি ওষুধের ডিপো সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন সোমবার এ অভিযানে নেতৃত্বে দেন।

তিনি জানান, ফলমণ্ডির দোতলায় ডিপো লাইসেন্স ছাড়াই ওই দাওয়াখানায় ওষুধ মজুদ করা হচ্ছিল। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মধু বাজার থেকে তুলে নিয়ে পুনরায় নতুন মেয়াদের লেবেল লাগানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ২০১২ সালের নভেম্বরে বোতলজাত করা এবং ২০১৫ সালের নভেম্বরে মেয়াদোত্তীর্ণ হওয়া ৩০ বোতল মধু জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনী দাওয়াখানা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানের মালিককে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে ডিপো লাইসেন্স সংগ্রহের জন্য। একই সঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে অনুমতি ছাড়াই ওষুধ তৈরি করায় ফেনী দাওয়াখানাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করতে বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.