জলঢাকায় একটি তাফসীর কোরআন মাহফিল পন্ড
শরিফুল ইসলাম প্রিন্স,জলঢাকা: নীলফামারী জলঢাকার ধর্মপাল ইউনিয়নে নুরানী হাফিজিয়া মাদরাসার দুই দিন ব্যাপি তাফসীর কোরআন মাহফিলে প্রধান আলোচক, বাংলাভিশন ও আর,টি,ভির বক্তা, হাফেজ মাওলানা মোঃ মনোয়ার হোসেন মমিন সাতক্ষীরা। অনুষ্ঠানে উপস্থিত না থাকায় পন্ড করে দিলেন মাহফিলের সকল কার্যক্রম। এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনগণ ভাংচুর চালায়। ঠিক সেই মূহুর্তে ঘটনাস্থলে এক মুক্তিযোদ্ধা লাঞ্চিত হন। এ সময় আয়োজক কমিটি সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী ও ০৮ নং ইউপি সদস্য তুষার খন্দকার ঘটনা স্থলে থেকে অনুষ্ঠানের সমাপ্তি করে অভিযোগ করে বলেন, বিশিষ্ট্য ইসলামী চিন্তাবীদ হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন, মাহফিলে চুক্তিবদ্ধ থাকলেও তা তোয়াক্কা করেছেন। এমনকি অনুষ্ঠানটির প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী এ রকম ন্যাক্কার জনক ঘটনায় বিরুপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। হাজী পাড়া নুরানী হাফিজিয়া মাদরাসায় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসি জানিয়েছেন। ১২ ও ১৩ নভেম্বর এ তাফসীর মাহফিলের ডাক দেওয়া হয় ব্যাপক ঢাকঢোলে। তাফসীর মাহফিলে অংশ নিতে যাদেরকে অতিথি করা হয়েছে অনেকেই আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কমিটির সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী উক্ত প্রধান আলোচকের আইনানুক ব্যাস্থা গ্রহণে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। উল্লেখ্য গেল বছর এই আলোচক একই কান্ড করেছেন বলে অভিযোগ সূত্রটি জানিয়েছে।



