Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জিয়ানগরে মুসলিম এইডের উদ্দ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

কেফায়েত উল্ল্যাহ, জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি: জিয়ানগরে মুসলিম এইডের উদ্দ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার মুসলিম এইড জিয়ানগর শাখার ব্যাবস্থাপক আব্দুল হান্নান এর সভাপ্রতিত্বে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর লতিফ হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খয়ের, ইন্দুরকানী ডিগ্রী কালেজ এর অধ্যক্ষ মনিরুজ্জান বুলবুল ও জিয়ানগর প্রেসক্লাবের সভাপ্রতি এইচ. এম. ফারুক হোসাইনসহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন মাদ্রাসার এতিম হাফেজ ছাত্র গন। ইফতারের পূর্বে জিয়ানগর মুসলিম এইড শখার ব্যাবস্থাপক আব্দুল হান্নান মুসলিম এইড বাংলাদেশের বিভিন্ন জনকল্যান মুখি কার্যক্রমের উপর বিসদ আলোচনা করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা কারা হয়।

Leave A Reply

Your email address will not be published.