Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের ডাকবাংলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিন্ত্রীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট Electrocuted

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হোসেন আলী (১৮) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। হোসেন আলী সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার মনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার পোতাহাটি গ্রামের আব্দুল খালেকের বাড়ীর একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিল সে। সেখানে অসাবধানতা বশত: বিদ্যুতায়িত হয় হোসেন আলী। সেখান থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করলে প্যারামেডিকেল চিকিৎসক আব্দুল মান্নান তাকে মৃত বলে ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.