দৈনিক নবচেতনার সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদে নড়াইলে তীব্র নিন্দা ও প্রতিবাদ
নড়াইল জেলা প্রতিনিধি : দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক ও বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: সাখাওয়াত হোসেনকে মুঠোফোনের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় মুঠোফোনে ০১৬২৪৪৮২৪১৪ নম্বর থেকে দৈনিক নবচেতনার সম্পাদককে প্রান নাশের হুমকি দিয়ে ১ টি ম্যাসেজ পাঠায় সন্ত্রাসীরা। তাতে লেখা ছিল, ‘সাখাওয়াত তোর পরপারে যাবার ডাক এসে গেছে। পবিত্র থাকিস, আর কাফনের কাপড় রেডি রাখিস। যে কোনো সময় ওটা লাগবে। বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস। পৃথিবীর কোনো শক্তি তোকে রক্ষা করতে পারবে না।’ এ ব্যাপারে নবচেতনার সম্পাদক শাহবাগ থানায় ১ টি সাধারণ ডায়েরি করে যাহার নং-৬৯০, তারিখ ১১ নভেম্বর ২০১৫। দৈনিক নবচেতনার পত্রিকা সারা দেশ ব্যাপি নতুন আঙ্গিকে বহুল প্রচারিত হিসেবে পাঠকদের চাহিদা পূরন করে আসছে। এছাড়াও পত্রিকাটি যুদ্ধাপরাধী স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরচক্র নিয়ে ধারাবাহিক মন্তব্য প্রতিবেদন নিয়মিত লিখে আসছেন। যার ফলে দৈনিক নবচেতনার সম্পাদককে প্রাননাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যের ভিত্তিতে জানা যায়, এ ঘটনায় শুক্রবার নড়াইল জেলায় সাংবাদিক ও ছাত্রলীগের কর্মীরা মিলে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় উপস্থি ছিলেন দৈনিক নবচেতনা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, সাপ্তাহিক প্রগতি ভাবনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. মুরাদ হোসেন, সাপ্তাহিক বিডি খবরের সম্পাদক লিটন দত্ত, জিটিভির নড়াইল জেলা প্রতিনিধি মির্জা মাহমুদ হোসেন (রন্টু), চ্যানেল নাইন এর নড়াইল জেলা প্রতিনিধি মোঃ ইমরান হোসেন, একুশের কন্ঠ পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি বাবু বিশ্বাস, অনলাইন মিডিয়ার সাংবাদিক মোঃ হিমেল মোল্যা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল প্রমুখ। প্রতিবাদ সভায় নবচেতনার সম্পাদককে প্রাননাশের হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহব্বান জানান তারা। অন্যাথায় সাংবাদিক ও ছাত্রলীগ সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।



