Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দৌলতপুরে দু-গ্র“পের সংঘর্ষে আহত ২০

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্র“তার জের ধরে সৃষ্ট সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত কাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কাল সকালে পূর্ব শত্র“তার জের ধরে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর গ্র“পের সাথে সাবেক ইউপি সদস্য রনজিত মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রামদা, হাত কুড়াল, হাসুয়াসহ ধারালো অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে পাঞ্জুয়ার (৪৫) রনজিত মেম্বার (৫০) হাফিজুল (২৫) ছোটন (২৩) মিলন (২০) হাফিজা খাতুন (৪৫) ইসমাইল (৬০) নাইস (১৮) তারেক (১৭) কমেলা খাতুন (৫৫) সাহারা খাতুন (৫০) মজনু (৩০)সহ ১৫ জন আহত হয়। আহতরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.