নওগাঁ জেলা ঠিকাদার কল্যাণ সমিতি অভিষেক-১৬ ইং উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
ইমরান হোসেন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা ঠিকাদার কল্যাণ সমিতি অভিষেক -১৬ ইং উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সুত্রে জানা যায়, ১৯ মার্চ শনিবার সকাল ১১ টা ৩০ মিনিটে নওগাঁ জেলা ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে এটিম মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নওগাঁর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটিম মাঠে গিয়ে শেষ হয়। এই বর্ণাঢ্য র্যালিতে, নওগাঁ জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা মন্ডলী, রেজাউল করিম,মোস্তাফিজুর রহমান,আনোয়ার হোসেন,বাছের আলী সরদার, সভাপতি, হাছানুর আল মামুন, সাধারণ সম্পাদক, ইকবাল শাহরিয়াল রাসেল, সহ- সভাপতি মন্ডলী,সাজেদুল আলম,সাদেকুল ইসলাম,মোয়াজ্জম হোসেন চৌধুরী,শিহাবুল আলম,নওশাদ আলম,আব্দুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক,আশিক তরফদার,ফারুক হোসেন,গোলাম রব্বানী ও হুমায়ন কবির এবং সদস্যবৃন্দ উপস্থিত থেকে আনন্দ প্রকাশ করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক সন্ধ্যায় গান গাইবেন ও মন মাতাবেন, দিনাত জাহান মুন্নী, নগর বাউল জেমস, মীরাক্কেল এর তানভীর সরকার এবং মীরাক্কেল এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি, টক আব্যাউট, স্বপ্ন যে তুই। তাছাড়া নওগাঁ সদরের শিল্পীগোষ্ঠীরাও গান পরিবেশন করবেন বলে জানা গেছে।



