নরসিংদীতে বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল বন্ধ
নরসিংদীর রায়পুরায় আন্তনগর ট্রেন এগারোসিন্দুরের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায় নি।
জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে খানাবাড়ি স্টেশনের কাছে এগারোসিন্দুরের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভৈরব রেলস্টেশনের কর্মকর্তার কথা উল্লেখ করে রায়পুরা থানার ওসি আজাহারুল ইসলাম এ তথ্য জানান। এ ঘটনায় কেউ আহত হয়নি।


