Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলের ভূমি অফিস পোড়ানো মামলার আসামিরা প্রকাশ্যে

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন ভূমি অফিস পোড়ানো মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এভাবে নিশ্চিন্তে শরীরে হাওয়া লাগিয়ে আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় এলাকাবাসীর মনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অব্যাহত অবরোধ চলাকালে গত ২২ ফেব্র“য়ারি’১৫ রাতে কতিপয় সন্ত্রাসীরা নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় অফিসে রক্ষিত মূল্যবান কাগজপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ সম্পন্ন করে। এ ঘটনায় পুলিশের এসআই নজরুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানার মামলা দায়ের করেন। থানা কর্তৃপক্ষ মামলাটির তদন্ত ভার দেন থানার এস আই রকিবুজ্জানের ওপর। মামলায় অজ্ঞাতনামাসহ ২২ জন আসামির মধ্যে কয়েকজন আটক হলেও আর কোন আসামি আটক হয় নি বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, ঘটনার পরপর প্রশাসনের বেশ তৎপরতা লক্ষ্য করা গেলেও তাতে যেন এখন ভাটা পড়েছে। কতিপয় আসামিদের ধরা হলেও মূল হোতারা এখনও ধরা পড়ে নি। তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তারা অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, এ মামলার তদন্ত চলছে, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

Leave A Reply

Your email address will not be published.