Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে গুলি করে হত্যার হুমকি

লক্ষ্মীপুর প্রতিনিধি:
পূর্ব বিরোধের জের ধরে লক্ষ্মীপুরে আবুল হাশিম ইউছুফ নামে এক আ.লীগ নেতাকে খালেক নামের একজন গুলি করে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লক্ষ্মীপুর থানায় একটি জিডি করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেন শ্রমিক নেতা ইউছুফ। ইউছুফ লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী জোনের ম্যাক্সি সমিতির সভাপতি ও পৌর আ.লীগ এর সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খালেক নামের এক যুবক মোবাইল ফোনে ইউছুকে গুলি করে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় রাতেই ইউছুফ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। যার জিডি নং- ৫২৯ তাং ১০/০৬/২০১৫ ইং। অভিযুক্ত খালেক পৌর শহরের ১০ নং ওয়ার্ড দক্ষিণ মজুপুর এলাকার মৃত ভুলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
ইঊছুফ জানান, গত ২ জুন ম্যাক্সিক্যাপ গাড়ির মালিকসহ দুইজনকে মারধর করায় খালেকের বিরুদ্ধে বিচার চেয়ে সমিতির কর্তৃপক্ষের নিকট অভিযোগ করে তারা। পরে অভিযোগের ভিত্তিতে খালেকের নিকট বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। এরই জেরধরে গত বুধবার সন্ধ্যায় ইউছুফকে মুঠো ফোনে গুলি করে হত্যা করবে বলে হুমকি দেয় বলে জানিয়েছে ইউছুফ। এঘটনার পর থেকে ইউছুফ নিরাপত্তাহীনতায় ভুগছে।
এব্যাপারে অভিযুক্ত খালেকের সাথে মোবাইল-ফোনে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি। লক্ষ্মীপুর সদর থানার অফিসার্স ইনচার্য গিয়াস উদ্দীন জানান, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.