প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর-পুলিশ সুপার মোজাহিদুল
জাহাঙ্গীর আলম রিকো,হাতীবান্ধা : লালমনিহাটের হাতীবান্ধা এসএস হাইস্কুল মাঠে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিশেষ আইন শৃংখলা বিষয়ের উপর এক মতবিনিময় সভায় লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেন, প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। যা সকলের নিকট গ্রহণযোগ্য হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন ও আ:রহিম,সিনিয়র এএসপি মোছা: লিজা বেগম,উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন,উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার,কৃষি অফিসার আনোয়ার হোসেন,প্রানী ও পশু সম্পদ কর্মকর্তা মকবুল হোসেন,ভেটেনারী সার্জন নাবিল ফরাজী,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তৈয়ব আলীসহ দায়িত্বরত- ৫ রিটানিং অফিসার,গোয়েন্দা শাখার ওসি কায়সার আলী খাঁন,হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন প্রধান, বিজিবি’র ৩১ ব্যাটলিয়নের নায়েক সুবেদার আ: ছামাদ, আনসার ব্যাটলিয়নের কমান্ডার নূরল ইসলাম প্রমুখ।উল্লেখ্য, নির্বাচন কমিশনের ২য় দফার ঘোষিত তফশিল অনুযায়ী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার-১১টি ও পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন দহগ্রামে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ।এ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার অংশ হিসেবে জেলা পুলিশ সুপার এ বিশেষ আইন শূংখলা সভার আয়োজন করেন।



