ফরিদপুরে এনজিও দিবস ২০১৫ উদযাপন
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস২০১৫ পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ । বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এফডিএ’র পরিচালক আজহারুল ইসলাম, মহিলা পরিষদের সভানেত্রী শিপ্রা রায়, আভা’র পরিচালক সুরেশ চন্দ্র হালদার, বিএফএফ’র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, পিডাব্লিউও’র পরিচালক হাফিজুর রহমান, ব্র্যাক ফরিদপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এটিএন বাংলার প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, একেকে’র কর্মকর্তা ইয়াসমিন সিদ্দিকা মিলি, ডিএমডি’র পরিচালক ইব্রাহিম শেখ, ব্লাষ্টের ফরিদপুরের কো-অডিনেটর শিপ্রা গোস্বামী, এজাগ’র নির্বাহী পরিচালক নাজমা বেগম। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা সমূহের আয়োজনে আলোচনা সভা ও র্যালীতে বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মো. বিলায়েত হোসেন ।



