ফরিদপুরে পতিতা সর্দারনীর যাবৎ জীবন কারাদন্ড
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে নারী ও শিশু আদালতের বিচারক বজলুর রহমান গতকাল মঙ্গলবার পতিতা সর্দারনী মমতাজ বেগম (৪৪)কে মানবপাচার মামলায় যাবৎজীবন কারাদন্ড দিয়েছে একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, ২০১১ সালে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার পশ্চিমবিঘা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে তানজিলা আকতার সুমী(১৪) কাজের জন্য ঢাকায় এসে হারিয়ে যায়। অনেক খোজাখুজি করে না পেয়ে তার পরিবার ঢাকায় জাতীয় মহিলা আইনজীবি সমিতির সাহায্য প্রার্থনা করে। এই অবস্থায় তারা জানতে পারে তানজিলা আক্তারকে ফরিদপুর পতিতালয়ে আটক রাখিয়া জোরপুর্বক তাকে দিয়ে পতিতাবৃত্তি করানো হচ্ছে। খবর পেয়ে ২ জানুয়ারী ২০১২ সালে তানজিলার ভাই জামাল হোসেন ঢাকা মহিলা আইনজীবি সমিতির দিপ্তিবল ও সোহেল রানা কে নিয়ে ফরিদপুর আসে । অতপর কোতয়ালী থানার পুলিশের সাহায্য নিয়ে ফরিদপুর রতখোলা পতিতালয়ের এপোলো বিশ্বাসের ২ নং বাড়ির নিচতলা হতে তানজিলা আক্তারকে উদ্ধার করে। তানজিলার তথ্যমতেএ সময় পুলিশ সর্দারনী মমতাজকে আটক করে। মমতাজ ভোলা জেলার ধনিয়ে গ্রামের মৃত্যু আবু তালুকদারের মেয়ে। এ অবস্থায় ২-১-২০১২ তারিখ সন্ধায় তানজিলার ভাই মোঃ জামাল হোসেন বাদী হয়ে মমতাজকে আসামী করে ফরিদপুর কোতয়ালী থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০১১এর ৬(২)/৭/১১ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২-তারিখ ২-১-২০১২। প্রায় ৪ বছর ফরিদপুর মামলাটি পরিচালনায় সার্বিক সাহায্য করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির পক্ষে এ্যাডঃ সামসুন্নাহার নাইম ,এ্যাডঃ সালমা জাহান এবং সরকারী উকিল (পি পি) বাবু মোল্লা। গতকাল মঙ্গলবার দুপুরে নারী শিশু আদালতে বিচারক বজলুর রহমান মামলাটির রায় ঘোষনা করেন। রায়ে বিচারক আসামী পতিতা সর্দারনী মমতাজকে যাবৎজীবন কারাদন্ড প্রদান করেন একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় প্রদানকালিন সময় আসামী উপস্থিত থাকায় তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।



