ফরিদপুরে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ , নিহত ১ আহত ১০
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর নামক স্থানে শনিবার বেলা ১১ টার সময় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দশজন আহত হয়েছে । আহতদের পাঁচ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় , শনিবার বেলা ১১ টার সময় শিবরামপুর নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাস আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনা স্থলেই প্রাইভেটকারের চালক নিহত হয়। আহত হয় কমপক্ষে দশ জন। স্থানীয় লোকজন মারাত্বক আহত অবস্থায় পাঁচ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অন্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নেয়। এ সময় মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ারসার্বিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহত চালকের পরিচয় এখনও পাওয়া যায় নাই।



