Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে !

s-1স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ চলাকালীন সময় থেকেই আগামী বিশ্বকাপের দলের সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে। বিশ্বকাপ যাতে আরও প্রতিযোগিতাপূর্ণ হয় সে জন্যে আগামী বিশ্বকাপে ১৪ দলের পরিবর্তে ১০ দল খেলানোর চিন্তাভাবনা করছে আইসিসি। আইসিসিরি চেয়ারম্যান শ্রীনিবাসনও এমন সিদ্ধান্তে অনড়। বিষয়টি চূড়ান্ত হলে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলকে বিশ্বকাপে অংশ নিতে হলে আইসিসির সহযোগী দেশের সাথে বাছাই পর্বে অংশ নিতে হবে। ২০১৯ সালের বিশ্বকাপের জন্য যে ফরম্যাট তৈরি করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ছাড়ার্ যাংকিংয়ে শীর্ষ ৭টি দলই সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি দুটি দল নির্ধারণ করা হবে বাছাই পর্ব থেকে। সে হিসেবে বাছাই পর্ব খেলতে হবে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ এবং জিম্বাবুয়েকেও। কারণ,র্ যাংকিংয়ে এই দুটি দলই রয়েছে ৯ এবং ১০ নম্বরে। তবে, এই হিসাব প্রযোজ্য হবে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে যদি বাংলাদেশ এবং জিম্বাবুয়ে শীর্ষ আট নম্বরে চলে আসতে পারে, তাহলে হয়তো বাছাই পর্ব খেলতে হবে না। শীর্ষ আটে আসলেও কিন্তু সম্ভাবনা থাকে না। কারণ,র্ যাংকিংয়ে ইংল্যান্ড যদি পেছনে চলে যায় তবুও তারা সরাসরি বিশ্বকাপ খেলবে। সে ক্ষেত্রে শীর্ষ আটে তো আসতেই হবে, সঙ্গে শীর্ষ ‘সাত’ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব। এই পর্বেই বাংলাদেশকে (শীর্ষ আট-এ না থাকতে পারলে) খেলতে হবে আইসিসির সহযোগী দেশগুলোর সঙ্গে। সেক্ষেত্রে কোনভাবে হোঁচট খেলেই কেল্লাফতে। সে ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ খেলাই পড়ে যাবে হুমকির মুখে।

Leave A Reply

Your email address will not be published.