Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাবুগঞ্জে জাতীয় শ্রমিক ফেডারেশনের সম্মেলন

বাবুগঞ্জ প্রতিনিধি, বরিশাল:
বাবুগঞ্জে জাতীয় শ্রমিক ফেডারেশনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মোস্তাফিজুর রহমান সভাপতি ও মো. বাবুল সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত কাল রবিবার উপজেলার সাতমাইলে অনুষ্ঠিত সংগঠনের ত্রি-বার্ষিক কাউন্সিলে ভোটের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট ওই উপজেলা কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি এ্যাড. শেখ মো. টিপু সুলতান। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি বাবু খোকন চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক আমির হোসেন মজনু, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাংগঠনিক ফরিদ সিকদার, দপ্তর সম্পাদক বাদল সেরনিয়াবত, সহ-দপ্তর সম্পাদক স্বপন সিকদার, অর্থ সম্পাদক শাহ আলম সান্টু, সহ-অর্থ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন হেলাল, আইন সম্পাদক মোশারফ হোসেন খান, শিক্ষা নূরুল কবির, সংস্কৃতি আবুল কালাম ফকির, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাত্তার তালুকদার, মরিয়ম বেগম, আলমগীর জমাদ্দার, আলতাব হোসেন, শামসু মোল্লা ও নিপা বেগম।

Leave A Reply

Your email address will not be published.