বেআইনী অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধারে আরো তৎপর হবার জন্য নির্দেশ ডিআইজি'র
রংপুর প্রতিনিধি: পুলিশের রংপুর রেঞ্জের ডিআ্ইজি হুমায়ুন কবীর বলেছেন রংপুর বিভাগের পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল হতে হবে। অপরাধ নিয়ন্ত্রনে আরো কঠোর পদক্ষেপ গ্রহনও বেআইনী অস্ত্র উদ্ধার মাদক দ্রব্য উদ্ধারে আরো তৎপর হবার জন্য তিনি নির্দ্দেশ দেন। তিনি গত রবিবার তার কার্যালয়ে আয়োজিত রংপুর বিভাগে অপরাধ নিয়ন্ত্রনে সাহসীকতা পুর্ন অবদান রাখার জন্য পুলিশ সদস্যদের মাঝে পদক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
পরে রংপুর বিভাগে অপরাধ নিয়ন্ত্রনে কৃতিত্বপুর্ন অবদান রাখার জন্য লালমনিরহাট জেলার পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামকে শ্রেষ্ঠ জেলা রংপুরের মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীরকে শ্রেষ্ঠ ওসির পদক দেয়া হয়। এ ছাড়াও পদক প্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে রংপুর বি সার্কেলের এএসপি মোঃ সাইফুর রহমান , শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার এসআই ফজলার রহমান , শ্রেষ্ঠ উদ্ধারকারী লালমনিরহাট জেলার কালিগজ্ঞ থানার এএস আই আবুল কালাম আজাদ , চৌকস এস আই দিনাজপুর জেলার কোতয়ালী থানার এস আই আব্দুল মালেক শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার লালমনিরহাট সদর ট্রাফিকের সার্জেন্ট স্বজল কুমার বকসী এবং চৌকস এএসআই লালমনিরহাট সদর থানার শাহানুর আলম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপার সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।



