বেনাপোলে বানিজ্যিকভাবে শুরু হয়েছে বেদানা চাষ
বেদানা গাছ দেখতে সবুজ অনেকটা পাতা বাহার ফুল গাছের মত। তবে একটি গাছ ৬/৭ ফুট পর্যন্ত লম্বা হয়। চলতি মৌসুমে প্রতিটি গাছের কান্ড থেকে বিপুল পরিমান বেদানার ফুলও ফল ধরেছে। দ’ু ধরনের জাতের বেদানা উৎপাদন হয়েছে এই জমিতে। এক ধরনের জাত হালকা সবুজ আর এক ধরনের জাতের ফলন হচ্ছে গাঢ় লাল। বাজারে দু’ ধরনের বেদানা পাওয়া যায়। একটি ছোট ও অন্যটি বড়। এর মধ্যে বিশ্বের সর্বত্র লাল রঙের বেদানার কদর বেশি। গাছ থেকে বেদানা সংগ্রহ করে এখন বাজারে বিক্রি হচ্ছে ২শ’ থেকে ২৫০ টাকা কেজি দরে। বাজারে বেদানার কদর বেশী। বেদানা চাষের প্রসার বৃদ্ধি করতে এ বছর বেদানা গাছের দেড় হাজার গুটি কলম ২ লাখ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বেদানা গাছ লাগানোর ২৫ মাস পর চলতি মৌসুমে ফলন ধরেছে। এ চাষ সারাদেশে ছড়িয়ে দিতে গাছের চারা ও গুটি কলম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। ফলনও হয়েছে ভালো বলে জানালেন চাষী জাহাঙ্গীর আলম। বাংলাদেশের আবহাওয়াতেও বেদানা চাষ সম্ভব। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বানিজ্যকভাবে এই চাষ বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের প্রয়োজন মেটানো সম্ভব বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা হিরক কুমার সরকার।
বাংলাদেশেরপত্র/ এডি/ আর



