বেনাপোলে রাইফেলের গুলিসহ আটক ২
বেনাপোলে রাইফেলের তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
রোববার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় বেনাপোল পৌর এলাকার ভবারবেড় গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাবর আলী মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও মৃত লতিফ ড্রাইভারের ছেলে সাইফুল ইসলাম (২৮)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি বজলুর রশীদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বেনাপোলের ভবাবেড় গ্রামে অভিযান চালায় র্যাবের একটি টহল দল। এসময় সন্দেহ হওয়ায় দু’জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে তিন রাউন্ড গুলি পাওয়া যায়।
ওই র্যাব কর্মকর্তা আরো জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ সনের ১৯ক ধারা অভিযোগে বেনাপোল পোর্ট থানায় একটি মামল দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।
Related post: ঝিনাইদহে বিএনপির প্রার্থী এর ইটভাটায় হামলা মটরসাইকেল ভাংচুর আহত ৩
বেড়ায় সওজ’র দুই একর পুকুর ভরাট করে হাট-বাজার নির্মাণের অভিযোগ
মোঃ মিলন কবির, শার্শা সীমান্ত প্রতিনিধি, যশোর
বাংলাদেশেরপত্র/মাওলা



