Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় শিশুর লাশ উদ্ধার

মো ঃ রবিউল ইসলাম ভাংগা, ফরিদপুর প্রতিনিধি ঃrimon-sk
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের মকরমপুট্টি গ্রাম থেকে ১০ বছরের শিশু সাজ্জাতের লাশ রবিবার দুপুরে উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। ঘটনাটি পড়ালেখা নিয়ে মায়ের সঙ্গে রাগ করে নানা বাড়ীতে গলায় রশি দিয়ে আত্বহত্যার ঘটনা ঘটে।শিশু সাজ্জাতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সাজ্জাতের মামা জুয়েল মাতুব্বার জানায়,আমার একমাত্র ভাইগ্না সাজ্জাতের বাড়ী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামে। সাজ্জাতের বাবা হাফিজুল শেখ প্রবাসি থাকায় আমাদের গ্রামের ইসলামিয়া হেফজ বিভাগে সাজ্জাত লেখাপড়া করত। সাজ্জাতের মা তার ইচ্ছার বিরুদ্ধে আলিয়া মাদ্রাসায় সাজ্জাতকে পড়াতে চেয়েছিল কিন্ত সাজ্জাত আলিয়া মাদ্রাসায় পড়বেনা, এই রাগে সাজ্জাত এদুর্ঘটনা ঘটায়।
জুয়েল আরো জানায়, শুধু আমার বৃদ্ধ বাবা মা বাড়ী থাকে সেই সুযোগ নিয়ে শনিবার রাতে ভাইগ্না ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্বহত্যার পথ বেছে নেয়।
এ ঘটনায় তদন্তকারী অফিসার এসআই রতন বলেন,সাজ্জাত গলায় রশি দিয়ে আত্বহত্যা করেছে তবে ইউডি মামলা দিয়ে লাশ মর্গে পাঠিয়েছি।

Leave A Reply

Your email address will not be published.