Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতকে ৯শ  বছরের পুরোনো মূর্তি ফিরিয়ে দিল কানাডা

Stephen+Harper+returns+India’s+lost+‘Parrot+Lady’+sculpture+to+Modiআন্তর্জাতিক ডেস্ক:

খাজুরাহো মন্দিরের ৯শ’ বছরের একটি পুরোনো মূর্তি ভারতকে ফিরিয়ে দিয়েছে কানাডা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কানাডা সফরকালে দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই পার্লামেন্টের লাইব্রেরিতে মোদীর হাতে মূর্তিটি তুলে দেন হার্পার।  ‘প্যারোট লেডি’ নামে পরিচিত এ মূতির্টি রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার পর গত চার বছর ধরে কানাডাতেই ছিল। ২০১১ সালে এক ব্যক্তির কাছ থেকে এটি উদ্ধার করে কানাডার পুলিশ। ৯শ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এ মূর্তিতে এক নারী কাঁধে একটি তোতাপাখি নিয়ে নাচছেন। বেলে পাথরের তৈরি এ মূর্তি ভারতের মধ্যপ্রদেশের ইউনেস্কো অধীনস্ত খাজুরাহো মন্দিরের। এতদিন এটি কানাডার পার্লামেন্টের লাইব্রেরিতেই রাখা ছিল। মূর্তিটি তার সঠিক মালিকের কাছে ফিরিয়ে দিতে পেরে আনন্দ প্রকাশ করেন হার্পার। ওদিকে, মোদীও এটি ফিরে পেয়ে হার্পারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর মধ্য দিয়ে কানাডা এবং ভারতের সম্পর্ক আরো দৃঢ় হল বলে মন্তব্য করেন তিনি। ইউরোপ-আমেরিকার তিনদেশে সফরাভিযানে মোদী ফ্রান্স ও জার্মানির পর বুধবার সকালে কানাডায় যান। গত ৪২ বছরে ভারতের কোনও প্রধানমন্ত্রীর এটিই প্রথম কানাডা সফর। কানাডার অটোয়া শহর থেকে বৃহস্পতিবারই মোদীর টরেন্টোতে যাওয়ার কথা রয়েছে। সেখানে রিক কলিসিয়ামে বক্তৃতা করবেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.