Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

২০ ওভারে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক:
আগামী বছরের এশিয়া কাপ ৫০ ওভারের বদলে ২০ ওভারে হবে বলে জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক। তিনি বলেন, টুর্নামেন্ট শুধু ২০ ওভারেই হবে না এ টুর্নামেন্টে আইসিসিরি আরও সহযোগী দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। মোটামুটি কথা, এশিয়া কাপে বিশ্বকাপের মতো একটি ফরম্যাট আনা হবে। তিনি আরও বলেন, ২০১৬ সালের এশিয়া কাপের আসর ১১ মার্চ-১৩ এপ্রিল ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হবে। আবার ২০১৮ সালের এশিয়া কাপের আসর হবে ৫০ ওভারে। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে এটি করা হবে। ২০২০ সালে আবার এশিয়া কাপ আবার ২০ ওভারে হবে। ২০২২ সালের এশিয়া কাপ আবার হবে ৫০ ওভারে। আশরাফুল জানান, এশিয়া কাপের নতুন ফরম্যাটে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে আরও দুটি দল যোগ হবে। নেপাল, আফগানিস্তান, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি স্ট্যাটাস আছে। তারা কোয়ালিফায়িং রাউন্ডে অংশ নিবে। তাদের মধ্য থেকে একটি অথবা দুটি দল মূল পর্বে অংশ নিবে। গত ২০১২ ও ২০১৪ সালের এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কা পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন হয়। ভারতও মোট ৫ বার এশিয়া কাপের শিরোপা জিতেছে। পাকিস্তান জিতেছে দুইবার।

Leave A Reply

Your email address will not be published.