ভারত পাকিস্তানের থেকে অনেক শক্তিশালী
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানকে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ হারলেও বাংলাদেশের সবথেকে সফল এই পাকিস্তান সিরিজ শেষের কিছুদিন পরই এশিয়ার আরেক পরাশক্তি ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এক টেস্ট এবং তিন ওয়ানডে খেলতে আগামী মাসেই বাংলাদেশে আসবে শক্তিশালী ভারত। ভারতকে পাকিস্তানের থেকেও ভালো দল বললেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বলেন, ‘আসলে ভারত পাকিস্তানের থেকে অনেক শক্তিশালী দল। তাদের ব্যাটিং বিভাগ এবং স্পিন বিভাগ অনেক শক্তিশালী। সম্প্রতি তাদের পেস এটাক ও ভালো হয়ে উঠেছে, ভারতের স্পিনাররা আইপিএলে অনেক ভালো ফর্মে আছে।’ ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাশরাফি বলেন, ‘আমরা তাদেরকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। আমরা তাদেরকে অনেক ভালোভাবেই মোকাবেলা করতে পারবো যদি আমরা ভুলগুলো শুধরে ফেলি। এক মাসের ভেতর ই সব কিছু করা সম্ভব নয়। আমরা আস্তে আস্তে নিজেদেরকে গুছিয়ে নিতে চাই।’