মধুখালীতে পৌর কাউন্সিলর এর অকাল মৃত্যুতে শোক সভা
তুহিন, মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী পৌর সভার ৫নং ওয়ার্ডের কাউন্সিল শহীদ বিশ্বাসের অকাল মৃত্যুতে পৌর সভার আয়োজনে পৌর ভবন চত্বরে বৃহস্পতিবার বিকালে এক শোকসভা অনুষ্ঠিত হয়। শোক সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি হাজি মোহাম্মাদ আলী মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক আহসান হাসিব পিকু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. মোশাররফ হোসেন, ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আনিসুর রহমান লিটন, প্রয়াত শহীদ বিশ্বাসের সহধর্মীনি ইতি বেগম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মির্জা আব্বাস হোসেন প্রমুখ। উল্লেখ শহীদ বিশ্বাস গত ১৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।



