মধুখালীতে সাংবাদিকদের সাথে অভিজ্ঞতা মত বিনিময় সভা
রেজাউল করিম তুহিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় মধুখালীতে “নারীর প্রতি সকল ধরণের নির্যাতন, যৌন হয়রানী ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন” শ্লোগানকে সামনে রেখে জেন্ডার কোয়ালিটি অ্যাকশন লার্নিং কর্মসুচি ব্র্যাক এর আয়োজনে ব্র্যাক জিকিউএএলের কার্যালয়ে স্থানীয় ও দৈনিক পত্রিকার সাংবাদিকদের সাথে এক অভিজ্ঞতা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট এস এম সরোয়ার হোসেন, হাবিবুর রহমান, সাংবাদিক এ, কে, এম ইলিয়াস সিদ্দিকী, আকরাম খান, শাহ্ মো. ফারুক হোসেন, মনিরুজ্জামান মন্নু, আরিফুল ইসলাম সুমন, মো. মিজানুর রহমান, শাহজাহান হেলাল প্রমুখ। ব্র্যাক জিকিউএএল এর ১ বছরের বিভিন্ন সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন কর্মকর্তাগন।



