Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মহেশপুরে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর থেকে ১ হাজার ৯শ’৫০ পিচ ইয়াবাসহ আছিয়া খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আছিয়া খাতুন আব্দুল হামিদ মন্ডলের স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার শ্যামপুর কাঁঠাল বাগান পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মোশারেফ হোসেন জানান, আছিয়া খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধায় অভিযান চালিয়ে ১ হাজার ৯শ’ ৫০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

বাংলাদেশেরপত্র.কম/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.